পার্থকে হাজিরা দিতেই হবে সিবিআই দফতরে! রক্ষা কবচ পেলেন না হাইকোর্টে

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়। কোনও রক্ষা কবচ পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফলে বুধবারই তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়। কোনও রক্ষা কবচ পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফলে বুধবারই তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

পার্থকে হাজিরা দিতেই হবে সিবিআই দফতরে! রক্ষা কবচ পেলেন না

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদবন করলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই আবেদন নিয়ম মেনে দাখিল করাই যায়নি। ফলে শুধু মৌখিকভাবে এই আবেদন গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্ট সূত্রে জানানো হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটির তিনি কোনও রায় দিতে পারবেন না। কেননা নিয়ম অনুয়ায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আর হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হননি।

পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরই সিদ্ধান্ত নিয়ে নেন তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন। সেইমতো ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মনস্থ করে নেন তিনি সিবিআই আধিকারিকদের জেরার মোকাবিলা করবেন। সেইমতো তিনি রওনাও দেন।

এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। তার অদ্যাবধি পরেই প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে যান। কিন্তু সেই মামলার রায় দিতে অস্বীকার করেন। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ না পেয়ে তিনি নাকতলার বাড়ি থেকে বেরিয়ে যান।

এদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এসএসসি মামলাগুলিতে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখেন। ফলে এসএসির সাত-সাতটি মামলা ফেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকেও হেফাজতে নিতে পারবে সিবিআই।

তারপরই তৎপর হয়ে পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যাওয়ার তোড়জোড় করেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে তিনি মামলা করলেও তা ধোপে টেকেনি। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই দফতরে হাজিরার বিষয়টি প্রায় স্পষ্ট হয়ে যায়। উল্লেখ্য, গত ১২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার এসএসসি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়তে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। তারপর তিনি ডিভিশন বেঞ্চে রক্ষা কবচ পেয়েছিলেন। কিন্তু এবার তা তিনি আর পেলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+