শুভেন্দু অধিকারীর দাদাকে নিয়েও ধাক্কা খেল রাজ্য! এসডিপিওকে ৫ লক্ষ টাকার জরিমানা কলকাতা হাইকোর্টের
শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানোর নোটিশ খারিজ করল হাই কোর্ট। আদালতের অনুমতি ছাড়া তাঁকে এই ধরনের(১৬০ সিআরপিসি) নোটিশে পাঠানো যাবে না। এই ধরনের পদক্ষেপ করলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
হাইকোর্টের তরফে SDPO এগরাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিজের পকেট থেকে এই জরিমানা দিতে হবে। আদালত মনে করছে, এসডিপিও তাঁর পোশাকে থাকা অশোক স্তম্ভের সম্মান রক্ষা করেননি। তিনি কারও দাসের মতো কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি।

মেচেদা -দিঘা বাইপাসে LED লাইট লাগানো নিয়ে আর্থিক তছরুপের অভিযোগে ২০২২ সালে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। ২০১৭-১৮ সালে এই আলো লাগানো হয়। ২-৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ৩১ অক্টোবর নোটিশ পাঠিয়ে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয় শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত ১০ বছরের আয়করের ফাইল চেয়ে পাঠানো হয়।
চার বছর পর হঠাৎ করে জেগে উঠে কেন পুলিশের কাছে গেল অভিযোগকারী তা স্পষ্ট নয়, বলেছেন বিচারপতি। ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারা অনুযায়ী কাউকে ডেকে পাঠানো হলে তার আয়করের ফাইল কেন প্রয়োজন হয় তাও এই আদালতের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন বিচারপতি। এটা কিছু মেরুদণ্ডহীন পুলিশের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীর দাদার হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী রাজদীপ মজুমদার এবং রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী তপন মুখোপাধ্যায়।
এর আগে গতবছরের জুলাই মাসে আর্থিক দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাঁথি থানা থেকে নোটিস পাঠানো হয়েছিল শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications