চিকিৎসকের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

চিকিৎসকের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

তিন মাসের মধ্যে পেনশন চালু করে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজির প্রাক্তন চিকিৎসক শ্যামাপদ গড়াইয়ের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৮ শতাংশ সুদ সহ বকেয়া পেনশনের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

চিকিৎসকের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ জানান, ২০১১-র মে মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙ্গুর হাসপাতাল পরিদর্শনে যান। এবং পরের দিন হাসপাতাল সুপার শ্যামাপদ গড়াইকে দেখা করতে বললে তিনি সাতটি জরুরী অস্ত্রোপচার শেষে তিনি যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান। ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু হয়। চিকিৎসক গত বছর মে মাসে অবসর নেন। অবসরের পরেও প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

আইনজীবী আরও জানান, এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য ছিল, উর্দ্ধতন কর্তৃপক্ষকে অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। অবসরের পরেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। এবং সে কারণেই তাকে প্রভিশনাল পেনশন দেওয়া হচ্ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+