১ মে পঞ্চায়েত ভোটে জল ঢালল হাইকোর্ট, নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ কমিশনকে

নতুন করে বিজ্ঞপ্তি জারি করে করতে হবে পঞ্চায়েত নির্বাচন। কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলায় ভরাডুবি হল রাজ্য সরকার ও নির্বাচন কমিশন।

অবশেষে পঞ্চায়েত নির্বাচনের জট খুলল। নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলায় ভরাডুবি হল রাজ্য সরকার ও নির্বাচন কমিশন। এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিলেন বিরোধীরা। হাইকোর্টের এই নির্দেশের ফলে ১ মে ভোট শুরু হচ্ছে না। নতুন করে নির্ঘণ্ট প্রকাশ করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনকে পঞ্চায়েত ভোটের নয়া বিজ্ঞপ্তি জারির নির্দেশ কোর্টের

শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আরও একদিন মনোনয়ন পেশ করা যাবে। নির্বাচন কমিশনকেই নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করতে। তখনই জানাতে হবে বাড়তি মনোনয়ন পেশের দিনক্ষণ। ফলে যাঁরা মনোনয়ন পেশ করতে পারেননি, তাঁদের কাছে মনোনয়ন পেশের সুযোগ এসে গেল। এই নির্দেশে উৎফুল্ল বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেস।

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়ের পর রাজ্য সরকার ও নির্বাচন কমিশন এখন কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। আপাতত কলকাতা হাইকোর্টের রায় জল ঢেলে দিল পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্টে। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই রায়ের নথিপত্র খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা চেয়েছিল নির্বাচন বন্ধ করে দিতে। বিরোধীদের সেই অভিসন্ধি ভেস্তে দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের এই রায়ের ফলে নির্বাচন কমিশনের জারি করা ১০ এপ্রিলের বিজ্ঞপ্তি খারিজ হয়ে গেল। উল্লেখ্য, ৯ এপ্রিল হাইকোর্ট বাড়তি একদিন মনোনয়ন পেশের নির্দেশ দিয়েছিল। সেইমতো ১০ এপ্রিল মনোনয়ন পেশের বাড়তি দিন ধার্য করে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। কিন্তু রাতারাতি আবার সেই বিজ্ঞপ্তি বাতিল করে দেন নির্বাচন কমিশন। নতুন করে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এদিন সেই বিজ্ঞপ্তিকেই বাতিল করে দিল হাইকোর্ট।

ফলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। এবং বাড়তি একদিন মনোনয়ন দিন ধার্য করতে হবে। সেইমতোই শুরু হবে ভোট প্রক্রিয়া। এই রায়ে স্পষ্ট হয়ে গেল ১ মে পঞ্চায়েত ভোট হচ্ছে না। নতুন দিন ঘোষণা করতে হবে। যে সমস্ত মনোনয়ন পেশ হয়েছে, তা গ্রহণযোগ্য হবে। শুধু একদিন বাড়তি সময় দিতে হবে মনোনয়ন পেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+