মুকুল অসুস্থ! পিএসি চেয়ারম্যান নিয়োগ মামলা পিছিয়ে দিলেন বিচারপতি, ফের কবে লড়াই

মুকুল রায় অসুস্থ, তাই পিএসি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত মামলা পিছিয়ে গেল হাইকোর্টে। বুধবার এই মামলার শুনানির দিন ছিল। কিন্তু অসুস্থতার কারণে মুকুল রায় হাজিরা দিতে পারবেন না। তাই এই মামলা পিছিয়ে দেওয়া হল।

মুকুল রায় অসুস্থ, তাই পিএসি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত মামলা পিছিয়ে গেল হাইকোর্টে। বুধবার এই মামলার শুনানির দিন ছিল। কিন্তু অসুস্থতার কারণে মুকুল রায় হাজিরা দিতে পারবেন না। তাই এই মামলা পিছিয়ে দেওয়া হল। মুকুল রায়ের আইনজীবীর আবেদনের পরই বিচারপতি মামলাটি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন।

মুকুল অসুস্থ! পিএসি চেয়ারম্যান নিয়োগ মামলা পিছল হাইকোর্টে

মুকুল রায়ের আইনজীবী জানান, আমার মক্কেল গুরুতর অসুস্থ তাই তিনি উপস্থিত হতে পারেননি। এই মামলাটি যদি পিছিয়ে দেওয়া হয় খুব ভালো হয়। সেইমতো হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল মুকুল রায়ের মামলার পরবর্তী দিন ধার্য করেন। তিনি মুকুল রায়ের আইনজীবীকে জানিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। এটি বেশিদিন পিছনো সম্ভব নয়।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দন কলকাতা হাইকোর্টে চলা পিএসটির চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত মুকুল রায়ের বিরুদ্ধে মামলাটি মাত্র দুদিনের জন্য পিছিয়েছেন। ফলে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ সেপ্টেম্বর। এদিন দু-পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি মামলাটি দুদিন পিছনোর সিদ্ধান্ত নেন।

এদিন মুকুল রায়ের আইনজীবীর আবেদনের পর কল্যাণীর বিজেপি বিধায়কের আইনজীবী মামলা পিছনোর আবেদেনর বিরোধিতা করেন। কল্যাণীর বিজেপির বিধায়কের আইনজীবী মুকুল রায়ের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন। বিজেপির দাবি, মুকুল রায় বিজেপির টিকিটে ভোটে জিতলেও তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। অথচ বিধানসভার দীর্ঘদিনের রীতি ভেঙে তাঁকে চেয়ারম্যান করা হয়েছে। এতদিন বিরোধী দলের বিধায়ককেই এই পদ দেওয়া হত। তাহলে মুকুল রাকে কীভাবে ওই পদ দেওয়া হল?

বিজেপির আরও দাবি, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানোয় বিধানসভার ঐতিহ্য নষ্ট হয়েছে। এই নিয়োগে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির পক্ষীয় আইনজীবী। বিজেপি তরফে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছিল ওই পদের জন্য। তা খারিত করে স্পিকার মুকুল রায়কে ওই পদ দেন।

স্পিকারের তরফে এই বিষয়ে হলফনামা দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই এদিন শুনানির দিন ধার্য করা হয়ছিল। মুকুল রায়ের আইনজীবী তাঁর অসুস্থতরা কথা জানানোর পর বিচারপতি তাতে সম্মত হয়ে দুদিন পিছিয়ে দিয়েছেন মামলাটি। সেইমতো শুক্রবার শুনানি হবে মুকুল রায়ের পিএসি মামলা। বিজেপি এই মামলরা দ্রুত নিষ্পত্তি চাইছে। দলত্যাগ বিরোধী আইন নিয়েও মুকুল রায়ের বিরুদ্ধে একটি মামলা রয়েছে হাইকোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+