চাকরি যেতে পারে শতাধিক পুলিশকর্মীর! ৮৪১৯ কনস্টেবল পদে নিয়োগের নতুন প্যানেল বাতিল

শিক্ষক-শিক্ষিকা ও গ্রুপ সি ও ডি কর্মীদের নিয়োগ নিয়ে নানা বিতর্ক চলছে পশ্চিমবঙ্গে। পুরসভাতেও নিয়োগ দুর্নীতি মাথাচাড়া দিয়েছিল। এবার নিয়োগ সঙ্কট তৈরি হল কনস্টেবল পদে। কলকাতা হাইকোর্ট ৮৪১৯ কনস্টেবল পদে নিয়োগের নতুন প্যানেল বাতিল করে দিয়েছে সম্প্রতি। তার ফলে চাকরি যেতে পারে শতাধিক পুলিশকর্মীর।

২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবলের ৮৪১৯ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তার ভিত্তিতে ৪ আগস্ট পরীক্ষা নেওয়া হয়। ২০২০ সালের ১৫ অক্টোবর মেধাতালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালের ১০ মার্চ নিয়োগে অনিয়মের এই অভিযোগ এনে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা করা হয়েছিল।

High Court

এই মামলায় এসসি, এসটি সংরক্ষিত প্রার্থীরা, যারা জেনারেলের থেকে বেশি নম্বর পেয়েছিল তাদের জেনারেল হিসেবে গ্রহণ করতে হবে। এই আইনের বিরোধিতা করে বেশ কিছু সাধারণ পরীক্ষার্থী স্যাটে মামলা করেন। ২০২২ সালের ২৮ জানুয়ারি ওই মামলাটি খতিয়ে দেখার পর স্যটের রায়ে সংরক্ষিত আসনের পরীক্ষার্থীদের সাধারণ তালিকা থেকে সংরক্ষিত তালিকায় পাঠিয়ে দেওয়া হয়।

এরপর বোর্ডকে ট্রাইবুনাল নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে নতুন করে প্যানেল প্রকাশ করে নিয়োগের সুপারিশ দিতে হবে। ট্রাইবুনাল তাদের রায়ে বলেছিল, আইন মেনে সংরক্ষিত প্রার্থীদের তালিকাও আলাদা করে প্রকাশ করতে হবে। যদিও ত্রুটিপূর্ণ নিয়োগের অভিযোগে সমগ্র নিয়োগপ্রক্রিয়া খারিজের আর্জিতে সাড়া দেয়নি ট্রাইবুনাল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্রাইবুনালের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন সংরক্ষিত তালিকায় নীচের দিকে থাকা সম্পদ মণ্ডল-সহ কয়েকশো চাকরিপ্রার্থী। সেই মামলার পরিপ্রেক্ষিতে ৮৪১৯ কনস্টেবলের নিয়োগ প্যানেল বাতিল করে দেওয়া হয়। তার ফলেই অনেকে চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+