বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হাইকোর্টের সিইএসসি ও পুরসভাকে রিপোর্ট তলব

শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাই কোর্ট সোমবার সিইএসসি ও কলকাতা পুরসভাকে রিপোর্ট তলব করেছে।

হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় সিইএসসিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে হবে সংশ্লিষ্ট পুরসভাকেও। এই মামলার পরের শুনানি ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও আদালতের তরফে এও নির্দেশ দেওয়া হয়েছে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও রাজ্য সরকারের অবস্থান নিয়ে রিপোর্ট পাঠাতে হবে।

সোমবার রাতে ও মঙ্গলবার ভোরের প্রবল বর্ষণে কলকাতার বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়। এছাড়াও বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরে আরও দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে।

সরকারি সূত্রে জানা গেছে এই ঘটনায় রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০। ঘটনার পর মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইএসসিকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।তিনি বলেন, "মৃত্যুর দায় সিইএসসি নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাতে হবে।" বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাকে তিনি পরিকাঠামো আধুনিকীকরণের কাজ দ্রুত করার জন্য তোপও দেগেছিলেন।

বুধবার ভবানীপুরে একটি পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, যদি সিইএসসি মৃতদের পরিবারের জন্য চাকরি বা ক্ষতিপূরণ নিশ্চিত না করে, তবে সরকার পরিবারের এক সদস্যের জন্য চাকরি ও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেবে। পাশাপাশি তিনি সিইএসসিকে অনুরোধ করেছেন, পরিবারের প্রতি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে।

মুখ্যমন্ত্রী আরও সংযোজন, "এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দু' একটি নীচু এলাকা ছাড়া শহরের জল নেমেছে। প্রকৃতি আমাদের কারোর নিয়ন্ত্রণে নেই, কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতা বন্দর ও ফারাক্কা ব্যারেজ ড্রেজিং হয়নি। এরফলে যে ঝুঁকির সৃষ্টি হয়েছে, তার দায়িত্বও নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+