মূল সুবিধাভোগীদের কেন গ্রেফতার নয়? নিয়োগ মামলায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের
TET SCAM: শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলায় নিম্ন আদালতের পর এবার কলকাতা হাইকোর্টেও তোপের মুখে সিবিআই। যে বা যারা এই মামলার মূল সুবিধাভোগী তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? প্রশ্ন তুলল আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে একটি জামিন মামলার শুনানি হয়। আর সেই শুনানিতে বিচারপতি ঘোষের তোপের মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল খালেকের জামিনের আবেদন করেন কলকাতা হাইকোর্টে।

সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে। আর সেই মামলার শুনানিতে সিবিআই প্রশ্নের মুখে পড়ে বিচারপতির। যদিও এই মামলাটির সঙ্গে জালিয়াতির ধারা যুক্ত রয়েছে তাই এটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয় সিঙ্গেল বেঞ্চ।
যদিও এর আগে সিবিআইকে বিচারপতির প্রশ্ন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এতদিন তদন্ত করছে, তাহলে মূল সুবিধা ভোগীদের কেন গ্রেফতার করা হয়নি? শুধু তাই নয়, ধৃত অভিযুক্তর থেকে কি কি তথ্য নথি পাওয়া গেছে? তা নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। এমনকি কতদিন সময় লাগবে এই তদন্ত শেষ করতে? তা নিয়েও শুনানিতে সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে চার্জশিটে নাম নেই ধৃতের।
শুধু সাপ্লিমেন্টরি চার্জসিটে নাম দেবে বলে কি এই ভাবে সিবিআই আটকে রাখার আবেদন করতে পারে? এই মামলার শুনানিতে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, আব্দুল খালেকের নাম FIR বা চার্জশিটে নেই। অথচ তাকে ৭৬ দিন ধরে গ্রেফতার করে রাখা হয়েছে। তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক। মূল ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই বলেও দাবি আইনজীবীর।

দীর্ঘ শুনানি শেষে আদালত বিষয়টি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয়। বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আর সেই তদন্তে ইতিমধ্যে একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু এই মামলায় বারবার নিম্ন আদালতের তোপের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। এমনকি এভাবে তদন্ত চললে ধৃতদের জামিন দেওয়া নিয়ে মন্তব্য করেছে নিম্ন আদালত। এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications