পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে কংগ্রেসও! সওয়াল অধীর চৌধুরীর
একদিকে যখন পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি, ঠিক তখনই হাইকোর্টে কোর্টে কংগ্রেস । বৃহস্পতিবার কংগ্রেসের আবেদন গ্রহণ করে আদালত। সওয়াল করেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী।
একদিকে যখন পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি, ঠিক তখনই হাইকোর্টে কোর্টে কংগ্রেস । বৃহস্পতিবার কংগ্রেসের আবেদন গ্রহণের আবেদন করে। আবেদন যাতে গ্রহণ করা হয়, তারজন্য সওয়াল করেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরেন তিনি। শুক্রবার সম্ভাব্য শুনানির দিন।

আদালতে কালো কোট গায়ে অধীর চৌধুরী। বৃহস্পতিবার সেই চিত্রই দেখা গেল কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত ভোটের মনোনয়নে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের নানা ঘটনা তুলে ধরেন আইনজীবী অধীর চৌধুরী। তাঁর বক্তব্যে উঠে আসে বুধবারের বহরমপুরের ঘটনাও। সন্ত্রাস বন্ধে হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করেন অধীর। তাঁদের আবেদনের শুনানির আবেদন জানান অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications