আগামী ৪৮ ঘণ্টায় আরও ঘনীভূত হবে নিম্নচাপ , নজর রাখছে হাওয়া অফিস
না না করে সেই সাইক্লোনের সম্ভাবনার কথা শেষ পর্যন্ত জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এটা কোন মুখে যাবে তা এখনঅ বলা হয়নি। ফলে বজায় রইল সাইক্লোন সাসপেন্স।

ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী অঞ্চলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গতকাল তা এখন উত্তর আন্দামান সাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে দক্ষিণ পুরন এবং পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টায়। এরপর সেটি পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে যাবে এবং বঙ্গোপসাগরে তা বড় নিম্নচাপ তৈরি করবে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে।

নাম হবে সিতরাং
ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সিতরাং। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে, আদৌ পড়বে কিনা, তা নিয়ে এখনই কোনও পূর্বাভাস দিতে নারাজ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোয় বাংলার আবহাওয়ার পূর্বাভাস আলাদা করে দেওয়া হবে।

গতিবিধিতে নজর
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরির কথা বলা হচ্ছিল, তা এদিন তৈরি হয়েছে। ২০ অক্টোবর নাগাদ তা একটি নিম্নচাপে পরিণত হবে। এবং ২১ তারিখে তা সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ অক্টোবর গিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখনও পর্যন্ত এর গতিবিধি সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, তা প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম মুখী।

আরব সাগরেও
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে, এটা যেমন ঠিক, তবে এখনই সুপার সাইক্লোন নিয়ে কোনও কথাই বলা হচ্ছে না। কেননা এখনও প্রচুর সময় রয়েছে। এর মধ্যে আবহাওয়ার নতুন আপডেটও পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষের কাছে আইএমডির পূর্বাভাসের ওপরে ভরসা রাখতে অনুরোধ করা হয়েছে। কালীপুজো এবং দিওয়ালির আবহাওয়া নিয়ে স্পেশাল বুলেটিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও এদিন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে তামিলনাড়ুস পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহেতে ১৭-২১ অক্টোবরের মধ্যে , সাউথ ইন্টেরিওর কর্নাটকে ১৭-২০-২১ অক্টোবর, উপকূল কর্নাটকের ২০-২১ অক্টোবর এবং লাক্ষাদ্বীপে ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications