বাংলায় পরিবর্তনের ডাক দিলেন হেমা মালিনীও
কলকাতা, ২৩ জানুয়ারি: পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। তাই এ রাজ্যে পরিবর্তন দরকার। কলকাতায় নিজের গানের সিডি উদ্বোধনে এসে এ কথা বললেন হেমা মালিনী।
বৃহস্পতিবার হিন্দি সিনেমার একদা 'ড্রিম গার্ল' হেমা মালিনী বলেন, "পশ্চিমবঙ্গের ঐতিহ্য খুবই সমৃদ্ধশালী। কিন্তু তাকে রক্ষা করতে গেলে রাজ্যের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার। দিল্লিতে নরেন্দ্র মোদী যেভাবে একের পর এক উন্নয়নমূলক কাজ করছেন, তা থেকে রাজ্যের অবশ্যই শেখার আছে।"

ওয়াকিবহাল মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে তিনি বিতর্কে জড়াননি। আবার নরেন্দ্র মোদী যে তাঁর তুলনায় অনেক যোগ্য শাসক, সেটাও বুঝিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications