রাজ্যে ফের নিম্নচাপের কাঁটা! ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন বিস্তারিত
রাজ্যে ফের নিম্নচাপের কাঁটা। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উপকূল পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে।
রাজ্যে ফের নিম্নচাপের কাঁটা। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উপকূল পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। এই কারণে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হচ্ছে।

ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর বঙ্গোপসাগরে ৬ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে এইসব এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তী দিন পাঁচেক টানা বৃষ্টি চলতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
এছাড়াও মৌসুমী অক্ষরেখা ভাতিন্দা, হিসার, আলিগড়, সুলতানপুর, নওয়াদা, পুরুলিয়া, মেদিনীপুর, কাঁথি হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় কিছুক্ষণের জন্য রোদ উঠলেও পরক্ষণেই তা ঢাকা পড়েছে মেঘে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বেলা বাড়লে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications