সপ্তাহ শেষে তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা, কী বলছে হাওয়া অফিস

সপ্তাহান্তে কলকাতা সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বাংলাদেশের দিক থেকে ধেয়ে আসা একটি ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহান্তে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দিনাজপুর,

বাংলায় এখন চৈত্রের শুখা ইনিংস চলছে। মাঝে এক-দুদিন কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকপশলা বৃষ্টিপাত হলেও বাংলার প্রায় বেশিরভাগ জেলাই শুকনো গরমে পিঠ সেঁকছে। তবে সপ্তাহান্তে কলকাতা সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

সপ্তাহ শেষে তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা, কী বলছে হাওয়া অফিস

উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও কয়েক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া মূলত শুকনোই রয়েছে।

কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় রাজ্য জুড়ে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এখনই নেই। দুই এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশের দিক থেকে ধেয়ে আসা একটি ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহান্তে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৩১ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাত ছাড়াও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এইসময়ে স্বাভাবিক ব্যাপার। তবে স্বাভাবিক বর্ষা আসতে যদিও অনেক দেরি আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+