দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা! কলকাতা ও সংলগ্ন এলাকার পরিস্থিতি কী, জানুন
সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ। বেশ কিছু জায়গায় সকালেই মুষলধারায় বৃষ্টি হয়েছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।
সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ। বেশ কিছু জায়গায় সকালেই মুষলধারায় বৃষ্টি হয়েছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

সারাদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের সতর্কতায় বলা হয়েছে, পরবর্তী দুঘণ্টার মধ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত-সহ মুষলধারায় বৃষ্টি হবে।
দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, কার্নাল, মিরাট, হারদই, আজমগড়, নওদা, পুরুলিয়া, বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আগামী দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications