নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসতে পারে ওড়িশা! পশ্চিমবঙ্গে সম্ভাবনা কতটা, জানুন

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূল ও পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে যার কিছু প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা। ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূল ও পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে যার কিছু প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশ কিংবা উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসতে পারে ওড়িশা! পশ্চিমবঙ্গে সম্ভাবনা কতটা, জানুন

রবিবার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। এইসব জায়গায় আবহ দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার ব্যাপারেও উপদেশ দেওয়া হয়েছে আবহ দফতরের তরফে।

মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ গোরক্ষপুর, গয়া, জামশেদপুর হয়ে নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উপকূল ওড়িশার ওপর বিস্তৃত রয়েছে।

উপকূল পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশার এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থাকা নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের ওপর। ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত। যা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে অনুমান আলিপুর আবহ অফিসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+