আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস কী, জেনে নিন
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার উপস্থিতির কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে ঘর্মাক্তজনিত অস্বস্তি বজায় থাকবে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর। ফলে সোমবার, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে এই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিম্নচাপ সরছে উত্তর প্রদেশের দিকে
উত্তর পশ্চিম উত্তর প্রদেশের ওপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত একইসঙ্গে অবস্থান করছে। সেখান থেকে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ বেরিলি, ছাপড়া, ভাগলপুর, দুমকা ও কলকাতার হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সক্রিয় রয়েছে। যদিও মৎস্যজীবীদের উদ্দেশে কোনও সতর্কবার্তা নেই।












Click it and Unblock the Notifications