নিম্নচাপের জের! কলকাতায় প্রভাব কমলেও, রাঢ়-বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

নিম্নচাপ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড, সন্নিহিত উত্তর ওড়িশার ওপর। যা আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে অনুমান আবহ দফতরের। এরপর আস্তে আস্তে এই নিম্নচাপের জোর কমতে থাকবে।

 নিম্নচাপের জের! কলকাতায় প্রভাব কমলেও, রাঢ়-বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে,( ৪৫-৫৫ কিমি প্রতি ঘন্টায়। যা ঘন্টায় ৬৫ কিমিও হতে পারে) পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল, সংলগ্ন বাংলাদেশে।

একইসঙ্গে আরও বলা হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে( বেড়ে তা ঘন্টায় ৫০ কিমিও হতে পারে) ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। ফলে এইসব অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+