উত্তরবঙ্গে বৃষ্টি চলবে! দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জের। কলকাতা-সহ সারা রাজ্যে বৃহস্পতিবার বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জের। কলকাতা-সহ সারা রাজ্যে বৃহস্পতিবার বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে! দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে সরকম বৃষ্টি না হলেও, রোদ ওঠেনি। মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+