বঙ্গোপসাগরে ফের সক্রিয় নিম্নচাপ! দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পূর্বাভাস কী জেনে নিন
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে উপকূলের জেলাগুলি ছাড়াও ওড়িশা ও ঝাড়খণ্ডের সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে উপকূলের জেলাগুলি ছাড়াও ওড়িশা ও ঝাড়খণ্ডের সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলার জন্য। তবে ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির প্রকোপ কমার সম্ভাবনা।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। যার ফলে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহ দফতরের তরফে। এছাড়াও ওড়িশা ও ঝাড়খণ্ডের সংলগ্ন ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বলতে গেলে সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনার কছা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে ২৪ ঘণ্টা পর থেকে ওই বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ১৫ অগাস্টের মধ্যে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের মাছ ধরতে না যেতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications