সারাদিনের অসহনীয় গরম থেকে অবশেষে স্বস্তি, প্রবল ঝড়-বৃষ্টি শহর কলকাতায়
সকালেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হবে শহরে। সেই পূর্বাভাস সত্যি করে বিকেল হতে না হতেই প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে শহরে।
সকালেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হবে শহরে। সেই পূর্বাভাস সত্যি করে বিকেল হতে না হতেই প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে শহরে। সারাদিনের তীব্র অসহনীয় গরম থেকে অবশেষে একটু রেহাই পেলেন শহরবাসী।

উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে তার রেশ মাত্র এসে পৌঁছয়নি। বিলম্বিত বর্ষায় হাঁসফাঁস করছে শহর। বর্ষা আসতে এখনও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী ২৪ ঘণ্টার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বজায় থাকবে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজকের ঝড়-বৃষ্টিতে সাময়িক হলেও কিছুটা রেহাই পেল রাজ্যবাসী।
আগামী কাল ফের সেই অস্বস্তিকর গরম আবহাওয়া ফিরবে। এদিকে উত্তরবঙ্গে ঢুকতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সিকিনম চলছে প্রবল বর্ষণ। তিস্তায় জল বাড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications