কলকাতায় আঁধার নামল বিকেলেই, বজ্রপাতে মৃত ১, আহত ১৫

বেলা গড়াতেই প্রবল বৃষ্টিপাতে স্নাত হল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি নামে কলকাতায়।

বেলা গড়াতেই প্রবল বৃষ্টিপাতে স্নাত হল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টি নামে কলকাতায়। ভিক্টোরিয়া এলাকায় বাজ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কলকাতায় আঁধার নামল বিকেলেই, বজ্রপাতে মৃত ১, আহত ১৫

জানা গিয়েছে, ভিক্টোরিয়া এলাকায় গাছের নিচে বৃষ্টির সময় অনেকে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে ত্রিশোর্ধ্ব এক যুবকের মৃত্যু হয়। বাকী ১৫ জন আহতকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, দুই পরগনা, দুই মেদিনীপুর জেলায়।

এদিনের ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+