নিম্নচাপের জের! আগামী ৭২ ঘণ্টায় বঙ্গের পরিস্থিতি কেমন, জেনে নিন বিস্তারিত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জের। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বলা হয়েছে ২১ জুলাই শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জের। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বলা হয়েছে ২১ জুলাই শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

নিম্নচাপের জের! আগামী ৭২ ঘণ্টায় বঙ্গের পরিস্থিতি কেমন, জেনে নিন বিস্তারিত

রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহ দফতরের তরফে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে ভাসছে গুজরাতের বিস্তীর্ণ অংশ। বন্যা পরিস্থিতি মধ্যভারত ও পশ্চিম ভারতের কিছু অংশে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বাদ দিলে এবছরে সেরকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের কোনও জায়গাতেই। এবার হয়ত সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে।

১৯ জুলাই-এর রাত থেকে ছিল ভ্যাপসা গরম। ২০ জুলাই সকালেও একই অবস্থা। আর্দ্রতার অস্বস্তিসূচক মাত্রাও রয়েছে বেশি। যার জেরে অস্বস্তিকর আবহাওয়া।

২০ জুলাই সকাল থেকেই আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টিও হয়।

আবহ দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে ২১ জুলাই থেকে শুরু হয়ে টানা তিনদিন বৃষ্টি চলতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। যে সব মৎস্যজীবী সমুদ্রে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+