মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলা! বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গেও বৃষ্টি বজায় থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না বলেও জানানো হয়েছে।

আবহ দফতর থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত ৭.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত আছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে তৈরি হওয়া নিম্নচাপের মধ্য দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় জেলা বাদ দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এটা বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+