প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন
প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন
শনিবার ভোররাতে প্রাইভেট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের তিন আমতলা এলাকায়।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে এই কারখানায় আগুনের ঘটনায় প্রচুর কাঠের প্লাইউড আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কারখানাটার সম্পূর্ণটাই ভস্মীভূত হয়ে যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাবরা থেকে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। তবে শেষরক্ষা হয়নি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। কি করে আগুন লেগেছে তদন্ত শুরু করেছে দমকল বাদুড়িয়া থানার পুলিশ।
কারখানার মালিক কিশোর কুমার দে জানান, কি কারণে আগুন লাগল জানতে পারছি না। কেউ শত্রুতার জেরে আগুন লাগাতে পারে। কিন্তু পুরো বিষয় দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে।
এর পিছনে গুদাম ঘরে কোন দাহ্য বস্তু মজুদ করার ছিল না। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান পুলিশ ও দমকলের।












Click it and Unblock the Notifications