প্রবল তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ! স্কুল-কলেজে ছুটি ঘোষণার নির্দেশ মুখ্যমন্ত্রীর

তীব্র তাপপ্রবাহের জ্বলছে দক্ষিণবঙ্গ। শনিবার পয়লা বৈশাখে রাজ্যের অন্তত ১৪ টি জেলার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সপ্তাহের রাজ্যের প্রতিটি স্কুল কলেজে ছুটি ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই এই নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারের বলেছেন, স্কুলে বাচ্চারা তাঁকে বলেছে, গরমে স্কুলে যেতে আসতে মাথা ব্যথা করে। মুখ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা।

তাপপ্রবাহ

মুখ্যমন্ত্রী বলেছেন সোমবার থেকে শনিবার ছুটি ঘোষণা করা হচ্ছে। শনিবার এমনিতেই ইদলফিতরের ছুটি রয়েছে। অস্থায়ীভাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করতে নির্দেশ গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আরও ১৫ দিন ছুটি এগনোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি ১১ টা থেকে ৪ টের মধ্যে বাইরে না বেরোতেই বলেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, এই সময়টায় রোদ এড়াতে হবে। স্কুল কলেজে দরকার হলে পরে এক্সট্রা ক্লাস করার বন্দোবস্ত করা হবে। তিনি বলেছেন মানবিক স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গ্রীষ্মের ছুটি আগে এগিয়ে ২ মে করা হয়েছিল। সাধারণ সময়ের তিন সপ্তাহ আগে ২ মে থেকে গ্রীষ্মের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দফতর। এব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্যদ এবং মধ্যশিক্ষা পর্যদকে নির্দেশিকা পাঠায় স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয় শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও এই সময় ছুটি থাকবে।

তাপপ্রবাহ

তবে বাড়তি ছুটির ফলে পড়ায় যে ক্ষতি হচ্ছে, তা পূরণের জন্য স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল সেই নির্দেশিকায়। প্রাথমিকভাবে স্কুলের ছুটির যে তালিকা প্রকাশিত হয়েছিল বছরের প্রথমে সেখানে বলা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে ২০ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলার সম্ভাবনা। সাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে ২০ এপ্রিল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, এমনটাও জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+