Heat Wave: বরফ দেওয়া কুলারের ঠান্ডা হাওয়া, খাওয়ানো হচ্ছে ফল-জল, গরমে নাজেহাল পশু-পাখিদের জন্য বিশেষ উদ্যোগ
গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও হাসফাস গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি। শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশুপাখিরা।
তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সাফারিতে পশু-পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস। বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জল যাতে ঠাণ্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে।

তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের স্বাস্থ্যের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা। গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশকিছু পরিবর্তন।
তরমুজ,আপেল,কলা ও প্রর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটামিন সি। পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে।
সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান,সাধারণ মানুষের সঙ্গে বন্য প্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে।তাই এখানে অবলা এই প্রাণীদের জন্য আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে। তাই বন্য প্রাণীদের নিয়ে আগের থেকেই আরও সতর্ক রয়েছে বেঙ্গল সাফরি কতৃপক্ষ।
এই মুহূর্তে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনে দুবার পানীয় জল পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস।এছাড়াও যেসব ফলে জলের পরিমান বেশী রয়েছে সেই খাবার গুলি দেওয়া হচ্ছে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে নজরদারির উপর।
সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার আরও জানান এখনও গরম খুব বেশি না পড়ায় আপাতত বরফের চাই পশুদের দেওয়া হয় নি। তবে গরম আরও বাড়লে বরফের চাই দেওয়া হবে। এই বরফের চাই নিয়ে ভাল্লুক সহ বাঘ বেশ মজা করে খেলা করে থাকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications