ফণীর প্রভাব কাটতে না কাটতেই উষ্ণতম দিন পেল কলকাতা! পারদ ঊর্ধ্বমুখী থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের
ফণীর প্রভাব কাটতে না কাটতেই উষ্ণতম দিন পেল কলকাতা। সোমবার ছিল এই মরশুমের উষ্ণতম দিন। বেড়েছে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকবে।
ফণীর প্রভাব কাটতে না কাটতেই উষ্ণতম দিন পেল কলকাতা। সোমবার ছিল এই মরশুমের উষ্ণতম দিন। বেড়েছে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আপাতত বৃষ্টি কিংবা কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই। অস্বস্তিকর গরম বাড়বে।
দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সাত জেলা হল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, বীরভূম এবং দুই বর্ধমান। তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে বলেও জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৪ দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হাল্কা
বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২২.২
কালিম্পং ২৫
কোচবিহার ৩৪.১
জলপাইগুড়ি ৩৫
শিলিগুড়ি ৩৩.৮
মালদা ৩৮.৪

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
সোমবারের মতো মঙ্গলবারেও বাঁকুড়ায় তাপমাত্রা ঊর্ধমুখী। তবে পানাগড়, আসানসোলের তাপমাত্রা বাঁকুড়াকেও ছাপিয়ে গিয়েছে। এই তাপমাত্রা
আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৩৮.৩
বাঁকুড়া ৩৮.৯
শ্রীনিকেতন ৩৮.৬
বর্ধমান ৩৭

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন থেকে চার দিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে
বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৩৪.৬
ব্যারাকপুর ৩৭.২
দিঘা ৩৫
কাঁথি ৩৪
দমদম ৩৮.৭
ক্যানিং ৩৬.৬
ডায়মন্ডহারবার ৩৬.৪












Click it and Unblock the Notifications