ভোটে বাজারে গরমে পুড়ছে বাংলা, কলকাতায় ৪০ ডিগ্রি, বাঁকুড়া ছুঁয়েছে ৪৫ ডিগ্রি

কলকাতা, ১১ এপ্রিল : ভোটের বাজারে কার্যত গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা বাংলা। এপ্রিলের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমে গিয়ে শুকনো গরমে ত্রাহি ত্রাহি অবস্থা চারিদিকে।

কলকাতায় বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। বিহার, ঝাড়খন্ডের দিক থেকে লু বাতাস রাজ্যে ঢুকে পরিস্থিতি ঘোরালো করে তুলেছে। এদিন বাঁকুড়ায় ভোটগ্রহণ চলেছে। তারমাঝেই তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরেও তীব্র দাবদাহের মধ্যেই সকলে ভোট দিয়েছেন।

ভোটে বাজারে গরমে পুড়ছে বাংলা, কলকাতা ৪০, বাঁকুড়া ৪৫ ডিগ্রি

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন অন্তত এমনই পরিস্থিতি চলবে। তবে সপ্তাহের শেষে পরিস্থিতির কানিকটা উন্নতি হতে পারে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে খানিক বৃষ্টিপাত হতে পারে। তবে তা আগামী রবিবারের আগে হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আসলে এবছর বিহার, ঝাড়খণ্ড দিয়ে অনেক বেশি পরিমাণ শুকনো হাওয়া এরাজ্যে ঢুকেছে। অন্য বছর তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় তাপপ্রবাহ ছড়ালেও এবার তা কলকাতা ও দুই পরগনায় থাবা বসিয়েছে। ফলে শুকনো গরমে প্রাণ যাওয়ার জোগাড় আমজনতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+