৮ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আপাতত কতদিন, জেনে নিন
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া আগামী দুদিনের জন্য বজায় থাকবে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের আটজেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া আগামী দুদিনের জন্য বজায় থাকবে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের আটজেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা আসানসোলে, ৪২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদার
আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে।
উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২১.৬
কালিম্পং ২৫
কোচবিহার ২৮.১
জলপাইগুড়ি ২৯.৭
শিলিগুড়ি ৩০.৮
মালদা ৩৭.২

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধমুখী, সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,
বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামী ২ দিন তাপপ্রবাহ বজায় থাকবে।
পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৪১.৩
বাঁকুড়া ৪০.৭
শ্রীনিকেতন ৪০
বর্ধমান ৩৯.৮

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু থেকে দিন আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া
ও হুগলি জেলায় আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৪০
ব্যারাকপুর ৩৮.২
দিঘা ৩৫
কাঁথি ৩৭.৫
দমদম ৩৯.৯
ক্যানিং ৩৭.২
ডায়মন্ডহারবার ৩৪.৩












Click it and Unblock the Notifications