অ্যাপোলোয় শিশু কুহেলির মৃত্যু! এমনই কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের
শিশু কুহেলি চক্রবর্তীর মৃত্যুতে গাফিলতির অভিযোগে মান্যতা দিল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। ঘটনায় যুক্ত অ্যাপোলো হাসপাতালের দুই চিকিৎসক বৈশালী রায় শ্রীবাস্তব সঞ্জয় মহাওয়ারকে চার্জশিট দেওয়া হয়েছে।
চার মাসের শিশু কুহেলি চক্রবর্তীর মৃত্যুতে গাফিলতির অভিযোগে মান্যতা দিল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। ওই ঘটনায় যুক্ত অ্যাপোলো হাসপাতালের দুই চিকিৎসক বৈশালী রায় শ্রীবাস্তব সঞ্জয় মহাওয়ারকে চার্জশিট দেওয়া হয়েছে। এমনটাই খবর রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন সূত্রে। কমিশনের ২৫ নম্বর ধারা অনুযায়ী এই দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে বলে জানা গিয়েছে।

গতবছরের ১৯ এপ্রিল অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় চার মাসের কুহেলির। তারপরই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় কুহেলির পরিবার। পাঁচদিন ধরে চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগ অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে করেন মৃত শিশুর মা। এই সংক্রান্ত অভিযোগে স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ দেন স্বাস্থ্য অধিকর্তা।
পেটে ও বুকে ব্যথ্যা নিয়ে জোকা ইসএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। কোলনোস্কপি করার জন্য গতবছরের ১৫ এপ্রিল তাকে অ্যাপোলোয় ভর্তি করা হয়েছিল। কোলনোস্কপি করার সময় অ্যানাস্থেসিয়া ওভারডোজ হয়ে যায়। তার ফলেই মৃত্যু বলে অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই ধুন্ধুমার বেধে যায়।
তদন্তে হাসপাতালের গাফিলতি পেয়ে ৩০ লক্ষ টাকা জরিমানা করে রাজ্য সরকার গঠিত স্বাস্থ্য কমিশন।
যদিও এর পরেই অ্যাপোলো হাসপাতালের একাধিক পদক্ষেপে বিতর্কের সৃষ্টি হয়। কুহেলির পরিবারকে দেওয়া চিঠিতে অ্যাপোলো কর্তৃপক্ষের দাবি ছিল, কুহেলির চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে রাজ্য সরকার ও স্বাস্থ্য কমিশনের কথা মেনে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications