RG Kar Medical College: সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে'কে সাসপেন্ড করল স্বাস্থ্যদফতর
RG Kar Medical College and Hospital Incident: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসককে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। প্রবল চাপের মুখে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে'কে সাসপেন্ড করা হয়েছে। ধর্ষণ করে খুনের ঘটনার পরেই এই দুই ডাক্তারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে উপস্থিত ছিলেন বলেও জানা যায়।
এরপরেই দুজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে সর্বস্তরে। প্রবল চাপের মুখে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে'কে সাসপেন্ড স্বাস্থ্য ভবন। তবে সাসপেন্ড তাঁদের জন্য কোনও শাস্তি নয় বলেই দাবি চিকিৎসকদের একাংশের। বলেন, আমাদের দাবি ছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে তদন্তের আওতায় আনতে হবে (RG Kar Medical College and Hospital Incident) ।

একের পর এক অপরাধের সঙ্গে যুক্ত তাঁরা। ফলে তদন্তের আওতায় এনে দুজনের কড়া শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকদের একটি সংগঠন। অন্যদিকে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে সহ পাঁচ চিকিৎসককে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে আইএমএ বেঙ্গলের তরফে। এই বিষয়ে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায়কে একটি চিঠিও আইএমএ' বেঙ্গলের তরফে দেওয়া হয়েছে।
যে পাঁচজনের নাম বলা হয়েছে তাঁরা হলেন, বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর দীপাঞ্জন হালদার। এমনকি আইএমএ-র জলপাইগুড়ি শাখার সম্পাদক ড. সুশান্ত রায়ের নামও আছে বলে জানা যাচ্ছে। এখন দেখার ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এই বিষয়ে কি পদক্ষেপ নেয়।
RG Kar Medical College and Hospital case | West Bengal Health Department has suspended Dr. Birupakha Biswas, an alleged close associate of the former principal of RG Kar Medical College and Hospital, who was recently arrested by the CBI on charges of financial irregularities.
— ANI (@ANI) September 5, 2024
বলে রাখা প্রয়োজন, প্রবল চাপের মুখে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করে স্বাস্থ্য দফতর। বর্ধমান থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়। কিন্তু এরপরেই বিতর্ক থামছে না। আজ বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তীব্র বিক্ষিভ হয়। বিরূপাক্ষ বিশ্বাসকে কেন সেখানে বদলি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। পোস্টারে ছয়লাপ হয়ে যায় হাসপাতাল চত্বর। এরপরেই বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেণ্ড করল স্বাস্থ্য দফতর।
কার্যত অভীক দে'র বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ রয়েছে। শুধু ঘটনাস্থলে থাকা নয়, দাদাগিরির মারাত্মক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন রয়েছে। বিতর্কের মধ্যে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হল (RG Kar Medical College and Hospital Incident) ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications