দিলীপ ঘোষ এইট পাস! প্রাক্তন বিজেপি নেতার জনস্বার্থ মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলায় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলায় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা করেন রাজ্যে বিজেপিরই প্রাক্তন নেতা অশোক সরকার।

প্রশ্নে দিলীপের পলিটেকনিক পাস
রাজ্য বিজেপির প্রাক্তন এই নেতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অভিযোগ করেন, দিলীপবাবু ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে পলিটেকনিক পাস করেছিলেন। কিন্তু ওই নামে কোনও কলেজ খড়গপুরে ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটটেকনিক নামে কলেজ রয়েছে ঝাড়গ্রামে। কিন্তু সেই পলিটেকনিক কলেজে দিলীপ ঘোষ নামে কোন ছাত্র ছিলেন না নির্ধারিত বছরগুলিতে।

এইট পাস দিলীপ ঘোষ, অভিযোগ
২০১৭ সালের ২৫ জানুয়ারি তিনি আরটিআই করে এইসব তথ্য জানতে চেয়েছিলেন। তার উত্তরে জানানো হয় ১৯৭৫ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে দিলীপ ঘোষ নামের কোনও ছাত্র ওই পলিটেকনিক কলেজ থেকে পাস করেননি। মামলাকারী প্রাক্তন বিজেপি নেতা এ প্রসঙ্গে আরও বলেন, ব্যক্তিগত খোঁজ খবর করে জানতে পারি, রাজ্য বিজেপির সভাপতি ক্লাস এইট পাস।

জনস্বার্থ মামলা প্রাক্তন বিজেপি নেতার
vএরপর ২০১৭ সালের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন। ২০১৬ সালের নির্বাচনী হলফনামায় দিলীপ ঘোষ কেন মিথ্যা তথ্য দিয়েছিলেন, তা জানতে চান তিনি। হলফনামায় পলিটেকনিক ডিপ্লোমা পাস করার সালও উল্লেখ করেননি বলে তিনি অভিযোগ করেন।

নির্বাচন কমিশনের রিপোর্ট তলব
এবার ফের লোকসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে মাথাচাড়া দিয়েছে। এই মামলায় প্রধান বিরোধী বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের কাছ রিপোর্ট তলব করেছে। বিজেপির দাবি, নির্বাচন কমিশন রিপোর্ট দিলেই প্রমাণিত হবে এই মামলার কোনও সারবত্তা নেই।












Click it and Unblock the Notifications