করোনা আক্রান্ত অমিত শাহের জন্য যজ্ঞ কলকাতায়, উদ্যোক্তা বিজেপি নেতা রাকেশ সিং
করোনা আক্রান্ত অমিত শাহের জন্য যজ্ঞ কলকাতায়, উদ্যোক্তা বিজেপি নেতা রাকেশ সিং
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা। তাঁর আরোগ্য কামনায় রাতভর কলকাতায় যজ্ঞ করলেন বিজেপি নেতা রাকেশ সিং। পাঁচ ব্রাহ্মনকে দিয়ে যজ্ঞ করান তিনি। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে অমিত শাহের আরোগ্য কামনায় এই মহাযজ্ঞ।

বিজেপি নেতা রাকেশ সিং জানিয়েছে, প্রিয় নেতা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেকারণেই এই যজ্ঞের আয়োজন। প্রিয় নেতার করোনা আক্রান্ত হওয়ার খবরে বিজেপি নেতাকর্মীরা ভীষণ ভাবে ভেঙে পড়েছেন। সকলেই আশা করেন তিনি করোনাকে হারিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এমনই জানিয়েছেন রাকেশ সিং।
গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানান অমিত শাহ। গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বিজেপির বড় নেতাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। গতকাল রাতেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।












Click it and Unblock the Notifications