অধিকারের প্রশ্নে শামি-কাণ্ডে ফের আদালতে হাসিন, এবার কী অভিযোগ তাঁর
দুর্ঘটনার পর হাসিন শামির পাশে দাঁড়ানোর পরও দুজনের সম্পর্কের বরফ গলেনি। হাসিনের সঙ্গে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এই অবস্থায় ফের স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব গড়াল আদালতে।
দুর্ঘটনার পর হাসিন শামির পাশে দাঁড়ানোর পরও দুজনের সম্পর্কের বরফ গলেনি। হাসিনের সঙ্গে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এই অবস্থায় ফের স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব গড়াল আদালতে। মঙ্গলবার আলিপুর পুলিশ কোর্টে গিয়ে মামলা রুজু করলেন শামির স্ত্রী হাসিন জাহান। তিনি শামির বিরুদ্ধে পারিবারিক হিংসার আইনে মামলা রুজু করেন। ফলে আইপিএল চলাকালীন ফের চাপে ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি।

এর আগে মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন স্ত্রী হাসিন জাহান। বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি সাহায্য প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে তিনি খুশি হয়েছেন বলেও জানান। কিন্তু তারপরও সে অর্থে কোনও সম্পর্কের উন্নতি হয়নি। সমাধান হয়নি সমস্যার।
শামির বিরুদ্ধে আদালতে গিয়ে জবানবন্দিও দিয়ে এসেছিলেন হাসিন। এর মধ্যে শামিকে গড়াপেটা-কাণ্ডে ক্লিনচিট দিয়েছে বোর্ড। এ প্রসঙ্গে হাসিন বলেছিলেন, 'আমি গড়াপেটা নিয়ে কোনও অভিযোগ করিনি শামির বিরুদ্ধে। তাই এ ব্যাপারে আমার কোনও বক্তব্যও নেই। আমার প্রতি অবিচার করা হয়েছে। একজন স্বামী হয়ে যে কর্তব্য পালন করার কথা ছিল তা করেনি শামি, উল্টে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছে, আমার উপর নির্যাতন চালিয়েছে। আমি তার বিচার চাইছি।'
ফের সেই একই দাবি নিয়ে এদিন আলিপুর আদালতে মামলা করলেন হাসিন। ফলে শামি-কাণ্ড অন্য মাত্রা পেতে চলেছে আইপিএলের মধ্যেই। শীঘ্রই আইনি নোটিশ পাঠানো হতে পারে শামিকে। ফলে ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামির নিশ্চিন্তে খেলায় মনোনিবেশ করতে পারবেন না। উল্লেখ্য, প্রথম ম্যাচে স্বাভাবিক ছন্দে ছিলেন না মহম্মদ শামি।












Click it and Unblock the Notifications