হাসিন জাহানকে নিরাপত্তা দিতে হবে, কলকাতা পুলিশকে নির্দেশ হাইকোর্টের
হাসিন জাহানকে নিরাপত্তা দিতে হবে, কলকাতা পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে যে ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে নিরাপত্তা দেওয়ার জন্য। প্রসঙ্গত, হাসিন জাহান অভিযোগ জানিয়েছলেন যে তাঁর সোশ্যাল মিডিয়ায়পোস্টের জন্য কিছুজন তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

হাসিন জাহানের আইনজীবী আশিষ চক্রবর্তী আদালতে আবেদন পেশ করেন এ বিষয়ে। যেখানে হাসিনের কিছু পোস্টের জন্য তাঁকে প্রাণনাশের হুমিকি ও পুলিশি অভিযোগের কথা উল্লেখ রয়েছে। আইনজীবী এও জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। অন্যদিকে সরকারি পক্ষের শীর্ষ আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান যে পুলিশ ঘটনার এফআইআর করেছে এবং তদন্ত চলছে।
দু’পক্ষের যুক্তি তর্ক শোনার পর বিচারপতি দেবাংশু বসাক মঙ্গলবার হাসিনকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দেন এবং পুলিশকে এও জানান যে তাঁর জীবন ও সম্পত্তি যেন কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়। হাসিনের অভিযোগের পর পুলিশ রি পদক্ষেপ নিয়েছে সে সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট। চার সপ্তাহ পর ফের এই মামলার শুনি হবে তখনই পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন হাসিন জাহান। তারপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মহম্মদ শামির স্ত্রীকে বিপত্তিতে পড়তে হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications