শামি একজন যৌনাসক্ত! বলিউডে পা দেওয়ার আগে স্বামীকে কাঠগড়ায় তুললেন হাসিন

কিছুদিন নীরব থাকার পর ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান আবারও তোপ দাগলেন তাঁর স্বামীর বিরুদ্ধে। হাসিন এদিন শামিকে তাঁর ক্রিকেটার স্বামীকে 'যৌন আসক্ত' বলে অভিহিত করেছেন।

কিছুদিন নীরব থাকার পর ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান আবারও তোপ দাগলেন তাঁর স্বামীর বিরুদ্ধে। হাসিন এদিন শামিকে তাঁর ক্রিকেটার স্বামীকে 'যৌন আসক্ত' বলে অভিহিত করেছেন। এমনকী শামিকে ক্লিনচিট দেওয়ার জন্য টার্গেট করেছেন বিসিসিআইকেও। সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন হাসিন। তার আগে শামিকে ফের তোপ দাগায় নয়া জল্পনা তৈরি হয়েছে।

শামি যৌনাসক্ত

রবিবার এক সাক্ষাৎকারে হাসিন বলেন, তিনি খ্যাতি লাভের আশাতেই শামিকে বিয়ে করেছেন এ ধারণা ভুল। তাঁর কারণ আমি যে পেশায় ছিলাম, আি চেষ্টা করলেই খ্যাতিলাভ করতে পারতাম নিজেই। তার জন্য শামিকে বিয়ে করার দরকার হত না।

আর যদি কেউ মনে করেন, আমি সত্যিই চিত্তাকর্ষক হতে চাইতাম, আমি শামিকে বিয়ে করতাম না। আমি একজন ব্যবসায়ীকে বিয়ে করতাম। আর আগেই মুম্বইয়ে চলে যেতাম। সেখানে গিয়ে নিজের কেরিয়ার নিয়েই ভাবতাম। তা আমি করিনি। এখন ভাবছি আমার ভবিষ্যতের জন্য, আমার মেয়ের ভবিষ্যতের জন্য। সেই কারণেই বলিউডে আত্মপ্রকাশ। এবং আমাকে আমজাদ খানের ফতোয়া ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।

এদিন শামির বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, তাঁর স্বামী ক্রিকেটার মহম্মদ শামি এখন বিবাহবিচ্ছেদ চাইছেন। আমার মধ্যে প্রয়োজনীয় গুণাবলী ছিল না বলে তিনি বিবাহ বিচ্ছেন চাইছেন তা নয়, অসদাচরণের জন্যই তিনি বিবাহ বিচ্ছেদ চাইছেন। কারণ শামি যৌনাসক্ত একজন পুরুষ। আমি তাঁর অবাধ যৌনাচরণে বাধা সৃষ্টি করেছিলাম বলেই এত সমস্যা। আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছি। আমি গার্হ্যস্থ হিংসার শিকার হয়েছিলাম। এমনকী আমাকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছিল।

গত মার্চ মাসে, হাসিন জাহান তাঁর স্বামীর বিরুদ্ধে বহু নারী সঙ্গ, অসৎ চরিত্র এবং গার্হস্থ্য হামলার অভিযোগ-সহ ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনেছিলেন। আইপিএলের আগে তিনি দাবি করেছিলেন, শামি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও যুক্ত। যদিও বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী শাখা তাঁকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ক্লিনচিট দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+