মহম্মদ শামি -কাণ্ডে সমধানসূত্র বার করতে হাসিন সহায়তা চান মমতার

মহম্মদ শামি কান্ডে মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন হাসিন জাহান, জানালেন আইনজীবী।

এবার মহম্মদ শামির বিরুদ্ধে পদক্ষেপ নিতে মমতা বন্দোপাধ্যায়ের সাহায্য চাইতে চলেছেন । এমনটাই জানিয়েছেন হাসিন জাহান।

মহম্মদ শামি -কাণ্ডে সমধানসূত্র বার করতে হাসিন সাহায্য় চান মমতার

প্রায় এক সপ্তাহ আগে থেকে মহম্মদ শামির বিরুদ্ধে তোপ দেগে চলেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তাঁর স্বামীর বিরুদ্ধে বহুগামিতার মারাত্মক সব অভিযোগ এনেছেন হাসিন। মার্চের ৭ তারিখ সবচেয়ে আগে এই অভিযোগের লগবুক খোলেন হাসিন। দেশ-বিদেশের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করেন তিনি। অভিযোগ তোলেন শামির সাহায্যে তাঁর দেওর তাঁকে ধর্ষণের চেষ্টাও করেন।

এরই জেরে বিসিসিআই মহম্মদ শামির চুক্তি পুনর্নবীকরণ অবধি করেনি। তদন্তে নেমে লালবাজার বিসিসিআইয়ের কাছে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের ট্যুর ডিটেলসও জানতে চেয়েছেন। এবার মহম্মদ শামির বিরুদ্ধে লড়াইতে নেমে মমতা বন্দোপাধ্যায়ের কাছে যাওয়ার কথাও বললেন হাসিন। মঙ্গলবারই সংবাদমাধ্যমের প্রতিনিধিকে আক্রমণ করে তাঁদের ক্যামেরা ভেঙে দেন তিনি। এরপর হাসিন বলেছেন তিনি প্রতি মুহূর্তে একাধিক হুমকি ফোন পাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে হেনস্তা করা হচ্ছে। এই বিষয়েই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী-র সাহায্য চেয়েছেন। হাসিনের আইনজীবী জাকির হোসেন জানিয়েছেন, 'ও নিরাপত্তাহীণতায় ভুগছে অসংখ্য ভয় দেখানো, হুমকি ফোন আসছে। সোশ্যাল মিডিয়াতেও এর শিকার হচ্ছে হাসিন। অ্যাকাউন্টগুলো সত্যি কিম্বা মিথ্যা হতে পারে। নিজের সুরক্ষার জন্য ও লালবাজারে গেছে ও খুবই অস্থির হয়ে আছে নিজের নিরাপত্তা নিয়ে। '

তিনি আরও জানিয়েছেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে থেকে ও মানসিক সমর্থন চাইছে। আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা তাই ওনার জন্য গভীর শ্রদ্ধা রয়েছে। ও খুবই খুশি হবে যদি মমতা বন্দোপাধ্যায় ওঁর সঙ্গে দেখা করেন। তাঁকে পুরো বিষয়টা ও বলতে চায়। '

হাসিনের আইনজীবী জানিয়েছেন লালবাজারের কার্য প্রণালীতে খুশি তিনি। শামি উত্তরপ্রদেশের হলেও বাংলা র হয়ে ক্রিকেট খেলেন। তাই তার কলকাতার সঙ্গে যোগসূত্রই বেশি। তবে এই ঘটনার পর আর কলকাতায় ফেরেননি শামি। নিজের পরিবারের সঙ্গে নিজের বাড়িতেই রয়েছেন তিনি।

এদিন হাসিন জানিয়েছেন শামি আবার তাঁকে হোয়াটস অ্যাপে ফোন করেছিলেন। প্রথমে ভালো কথা বললেও পরে নিজের রূপ বদলে ফের হাসিনকে হুমকি দেন। এমনকি একদিন আগে মেয়ের সম্পর্কে জানতে চেয়ে শামির ফোন থেকে হাসিনের কাছে যে মেসেজ এসেছিল। কিন্তু হাসিনের দাবি সেই বার্তাও অন্য কেউ পাঠিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+