হিংসার বিরুদ্ধে সম্প্রীতির মিছিল! কলকাতার রাস্তায় বিদ্বজ্জনেরা

ধর্মতলা থেকে সম্প্রীতির মিছিল। মিছিলের গন্তব্য রবীন্দ্র সদন। বিদ্বজ্জনেদের একটি অংশ ছাড়াও পতাকা ছাড়া মিছিলে সামিল হয়েছেন সিপিএম, আরএসপি, কংগ্রেসের নেতারাও।

র্মতলা থেকে সম্প্রীতির মিছিল। মিছিলের গন্তব্য রবীন্দ্র সদন। বিদ্বজ্জনেদের একটি অংশ ছাড়াও পতাকা ছাড়া মিছিলে সামিল হয়েছেন সিপিএম, আরএসপি, কংগ্রেসের নেতারাও।

হিংসার বিরুদ্ধে সম্প্রীতির মিছিল! কলকাতার রাস্তায় বিদ্বজ্জনেরা

ধর্মতলা থেকে সম্প্রীতির মিছিল। একেবারে প্রথমের সারিতে রয়েছে চিত্র পরিচালক কবি শঙ্খ ঘোষ, তরুণ মজুমদার, মেঘনাদ ভট্টাচার্য, চন্দন সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোকনাথ বসু।
মিছিলে না থাকলেও বার্তা পাঠিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

মিছিলের মাঝামাঝি চোখে পড়েছে বিমান বসু, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টচার্য, হাফিজ আলম সৈরানির মতো রাজনৈতিক ব্যক্তিদের।

মিছিলে পতাকা ছাড়া হাজির ছাত্রদের একটা অংশও। মিছিল নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছে তাঁদের।

ধর্মের ভিত্তিতে সমাজ ভাগের বিরুদ্ধে আওয়াজ ওঠে মিছিল থেকে।

তবে সুবোধ সরকারের মতো সরকারপন্থী বুদ্ধিজীবীরা যে এই মিছিলে থাকবেন না তা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন।
যদিও মিছিল শুরুর আগেই বিশিষ্টজনেদের এই মিছিলের উদ্যোগকে আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিদ্বজ্জনেদের এই মিছিলের কোনও গুরুত্ব নেই বলেই মত ছিল তাঁর। কেননা তাঁরা জনবিচ্ছিন্ন বলেই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+