কী ছিল মোবাইলে? ফোন হাতাতেই অয়নের মাথা থেঁতলে খুন, হরিদেবপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
কী ছিল মোবাইলে? ফোন হাতাতেই অয়নের মাথা থেঁতলে খুন, হরিদেবপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
হরিদেবপুর হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন অয়ন মণ্ডলের মোবাইলে এমন কিছু গোপন ছবি এবং ভিডি ছিল যে সেগুলি হাতাতেই মা-মেয়ে পরিকল্পনা করে তাকে হত্যা করে। অয়নের বান্ধবী প্রীতি মাথা থেঁতলে খুন করে তাঁকে। তখন সামনেই ছিল প্রীতির মা। অয়নের আগেও একাধিক পুরুষের সঙ্গে প্রীতির সম্পর্ক ছিল। এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা।

দশমীর দিন রাতে হরিদেবপুরের নতুন পল্লির বাড়িতে বান্ধবীর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল অয়ন। বান্ধবী প্রীতির মায়ের উদ্দেশ্য ছিল অয়নের মোবাইল ফোন হাতানো। কারণ সেই মোবাইল ফোনে একাধিক গোপন ছবি এবং ভিডিও ছিল। সেগুলি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সেই মোবাইল ফোন িনয়েই বান্ধবীর মায়ের সঙ্গে বচসা হয় অয়নের। তারপরেই শুরু গণ্ডগোল। এরই মধ্যে বাড়িতে হাজির হয়েছিল প্রীতি। মা মেয়ে মিলে অসনকে খুন করে। অয়নের মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করেছিল প্রীতি। তারপরেই
মায়ের ইন্ধনে ইট দিয়ে থেঁতলে খুন করা হয় অয়নকে।
পুলিশের অনুমান ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ফাঁস করে দেওয়র হুমকি দিয়েছিল অয়ন। সেকারণেই তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছিল প্রীতি এবং তার মা। অয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রীতি জানা এবং মা রুমা জানার। ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হতে হয় অয়ন মণ্ডলকে। এদিকে আবার আরেক জটিলতা তৈরি হয়েছে এই ঘটনায়। অয়নের সন্তান রয়েছে বান্ধবী প্রীতির গর্ভে। প্রীতি জানার পরিবারের নাকি এমন দাবি করে একাধিকবার অয়নের পরিবারকে আক্রমণ করেছে।
অয়নে হত্যাকাণ্ডে প্রীতির গোটা পরিবারই জড়িত রয়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই প্রীতির ভাই-বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রীতি জানাকেও। অয়নকে খুন করার পর তার দেহ লোপাটের পরিকল্পনা করে প্রীতির বাবা। তার ভাইয়ের বন্ধুদের সাহায্যে ম্যাটাডোরে করে অয়নের দেহ িনয়ে গিয়ে মগরাহাটে ফেলে আসা হয়েছিল। ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে প্রথমে ভারী বস্তু দিয়ে অয়নের বুকে আঘাত করা হয়েছিল। তারপরে ইট-কাঠ-লাঠি দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় অয়নকে। অয়নের মোবাইল ফোন সুইচ অফ করে জলে ফেলে দেওয়া হয়েছিল। প্রমাণ লোপাট করতে গোটা ঘর ভাল করে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications