জন্মদিনের পার্টিতে তরুণীর গণধর্ষণের অভিযোগ, তদন্তে হরিদেবপুর থানার পুলিশ
খাস কলকাতায় ফের নারকীয় ঘটনার অভিযোগ। হরিদেবপুরে এক জন্মদিনের পার্টিতে ডেকে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে একটি ফ্ল্যাটে পার্টির আয়োজন করা হয়। সেখানে ওই তরুণীকেও ডাকা হয়েছিল বলে খবর। অভিযোগ, সেখানেই দুজন তাকে ধর্ষণ করেছে। এই ঘটনায় এদিন শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ। তরুণী ঘটনার পর পরিবারের লোকেদের গোটা ঘটনা জানান। তারপরই পরিবারের তরফে আইনি পথে হাঁটার পদক্ষেপ নেওয়া হয়।

জানা গিয়েছে, দুই অভিযুক্তর সঙ্গে তরুণীর কিছুদিন ধরে পরিচয়। ফোন-মেসেজে যোগাযোগও ছিল। শুক্রবার তরুণীর জন্মদিনে তাকে দুজনে মিলে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তিনজনে মিলে খাওয়া-দাওয়া করে। তারপরে তরুণী ফিরে আসতে চাইলে তাকে আটকে এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications