DA Agitation: 'হরি বোল' ধ্বনি নবান্নের সামনেই, ডিএ আন্দোলনকারীদের মাইক বাজাতে বাধা পুলিশের

নবান্নের সামনে হরি বোল ধ্বনি৷ হাততালি। খালি গলায় গান গাওয়া। রীতিমতো হইহই ব্যাপার৷ বকেয়া ডিএর দাবিতে চলছে আন্দোলন। আর সেখানেই পুলিশের সঙ্গে দফা দফায় ঝামেলা। নবান্নের সামনে মাইক বাজাতে দেবে না পুলিশ। পুলিশের দাবি নবান্নের সামনে মাইক বাজানোর অনুমতি নেই।

প্রতি ঘণ্টায় যেন বদলে যাচ্ছে নবান্নের সামনের ছবি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে নবান্নের সামনে ধর্না কর্মসূচি চলছে৷ কিন্তু সেখানেই পুলিশের বাধার সামনে পড়তে হচ্ছে আন্দোলনকারীদের। বৃহস্পতিবার রাত থেকেই সেই বিক্ষোভ, অশান্তি চলছে।

DA Agitation

কলকাতা হাইকোর্টের অনুমতি আছে ধর্না কর্মসূচির পক্ষে৷ কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ বাড়াতে হবে। এই দাবি করা হচ্ছে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে। চার শতাংশ ডিএ বাড়ানোর কথা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। কিন্তু সেই 'ভিক্ষা' ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার সকাল থেকেই নবান্নের সামনে দফায় দফায় সমস্যা দেখা গিয়েছে। অস্থির অবস্থার ছবি ধরা পড়েছে। নবান্নের অদূরে বাস স্ট্যান্ডের সামনে এই ধর্না কর্মসূচি হওয়ার কথা ছিল। কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে। কিন্তু পুলিশ সেখানে মঞ্চ তৈরি কর‍তে দেয়নি।

পুলিশের বক্তব্য, বাসস্ট্যান্ড এলাকায় মঞ্চ করলে ভিড় হবে। যাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হবে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের জন্য পুলিশ নিজেই একটি জায়গা ঠিক করে দেয়। আজ শুক্রবার সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় চাপানউতোড়। পুলিশ প্রতি ক্ষেত্রেই তাদের বাধা দিচ্ছে। এমনই অভিযোগ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা।

পুলিশের নির্ধারিত জায়গায় আন্দোলনকারীরা বসে অবস্থান করছেন। মাইক বাজাতে পুলিশ দিচ্ছে না। কোনওভাবেই নবান্নের সামনে মাইক বাজানো যাবে না। এই দাবি করা হয়েছে। এদিকে আন্দোলনকারীদের দাবি, ৯০ ডেসিবেলের নীচেই তাদের শব্দের মাত্রা থাকবে। তাহলে কেন এই বিধিনিষেধ?

নবান্নের সামনেই 'হরি বোল' ধ্বনি তোলা হচ্ছে। কালীরামে ঢোল ফেটে যাওয়ার গানও হচ্ছে। পুলিশ তাই নিয়ে অত্যন্ত রুষ্ট। রাজ্যের তরফ থেকে আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের থেকেও প্রস্তুতির কথা বলা হয়েছে। আদালতে তথ্যের লড়াই হবে বলে দাবি করা হয়েছে।

আন্দোলনকারীদের ক্ষোভ, এলাকার পাবলিক টয়লেটগুলিকেও বন্ধ করে রাখা হয়েছে। তাদের সমস্যায় ফেলার সব রকম ব্যবস্থা করছে পুলিশ - প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+