Hanuman Jayanti Guidline: হনুমান জয়ন্তীকে অশান্তির দায় আয়োজকদের, গাইডলাইন পুলিশের

রামনবমীর আশান্তির আঁচ এখনও পুরোপুরি নেভেনি তারমধ্যেই হনুমান জয়ন্তীর তোরজোর শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে আদালতের কাছে গাইডলাইন তৈরি করে দিয়েছে রাজ্য। কলকাতা পুলিশের পক্ষ থেকে ২৭টি গাইডলাইন জারি করা হয়েছে।

রিষড়া-শিবপুরে রামনবমীর মিছিলের অশান্তি থেকে শিক্ষা নিয়েই এবার আর কোনও ঝুঁকি নিয়ে চাইছে না পুলিশ প্রশাসন। হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে তাই আগে থেকে এবার সতর্ক পুলিশ প্রশাসন। রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হয়ে উঠেছিল শিবপুর, রিষড়া। এখনও থমথমে হয়ে রয়েছে রিষড়া। তারপরেই আদালতে রাজ্যের পক্ষ থেকে হনুমান জয়ন্তির মিছিলের গাইডলাইনের কথা জানানো হয়েছে।

কলকাতা পুলিশ

২৭টি গাইডলাইন তৈরি করা হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলের জন্য। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হনুমান জয়ন্তীর মিছিল থেকে কোনও অশান্তি হলে তার দায়িত্ব নিতে হবে আয়োজকদের। ইতিমধ্যেই ২০০০ আবেদন পত্র জমা পড়েছে। তবে গত ৫ বছর ধরে যারা হনুমান জয়ন্তীর মিছিল করছে তাঁদেরই অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা পুলিশ

কোন রুটে মিছিল হবে। কোথায় শুরু হবে কোথায় শেষ হবে সবটাই ঠিক করে দেবে পুলিশ। স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড করা থাকবে। এমনকী মিছিল কতক্ষণ চলবে সেটাও কলকাতা পুলিশ ঠিক করে দেবে বলে জানিয়েছেন
কলকাতা পুলিশ। এদিকে আদালত আবার বুঝবার বিকেল থেকেই রাজ্যের স্পর্শকাতর এলাকায় টহল দেবে বলে জানিয়েছে। যাতে কোনও অনিভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্যই এই উদ্যোগ নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে হনুমান জয়ন্তীকে কোথাও কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য রাজ্য সরকারগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত কয়েকদিন ধরেই এই নিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অশান্তির খবর আসছে। রামনবমীর পর তাই একটু বেশি সতর্ক কেন্দ্রও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+