স্পিকারের সামনেই দলীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, বিধানসভা ওয়াকআউট বাম-কংগ্রেসের

অধ্যক্ষের উপস্থিতিতে বাম সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার ঘটনায় বিধানসভা বয়কট করল বামফ্রন্ট ও কংগ্রেস। মঙ্গলবার রাজ্য বিধানসভার দুই প্রধান বিরোধী শক্তি একযোগে ওয়াক আউট করে।

কলকাতা, ১৩ ডিসেম্বর : অধ্যক্ষের উপস্থিতিতে বাম সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার ঘটনায় বিধানসভা বয়কট করল বামফ্রন্ট ও কংগ্রেস। মঙ্গলবার রাজ্য বিধানসভার দুই প্রধান বিরোধী শক্তি একযোগে ওয়াক আউট করে।

এদিন সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানান, এটা গণতন্ত্রের কাছে একটা বড় আঘাত যে, স্পিকারের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়া সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে।

স্পিকারের সামনেই দলীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, বিধানসভা ওয়াকআউট বাম-কংগ্রেসের

কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কয়েকজন পঞ্চায়েত সদস্য বাম শিবির ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। এক অনুষ্ঠানে বিধানসভার স্পিকারের উপস্থিতিতেই তাঁদের হাতে পতাকা তুলে দেওয়া হয়। এই খবর ফলাও করে ছাপানো হয় অনেক সংবাদপত্রেও। বিধানসভা স্পিকারের সামনে এ ধরনের ঘটনা আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহারণ নয় বলে বিরোধীরা সমালোচনা করেন।

এ প্রসঙ্গেই আজ বিধানসভায় উত্থাপন করা হয়। সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য এ বিষয়েই শাসক শিবিরেরর বিরুদ্ধে সরব হয়েছিলেন।

কিন্তু শাসক দলের বিধায়করা তাঁকে বলতে দেননি। বাধা দেন স্পিকারও। সেই কারণেই বাম ও কংগ্রেস শিবিরের বিধায়করা এই ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁরা একযোগে বিধানসভা ওয়াক আউট করার সিদ্ধান্ত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+