কাকভোরে শহরে দুর্ঘটনা, হাত কাটা গেল মহিলার

শোভাবাজারে দুটি ম্যাটাডোরের সংঘর্ষে ডান হাত কাটা গেল মহিলার, আহত আরও ৭

ভোরবেলা শহরে দুর্ঘটনা। শোভাবাজারে দুটি ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। দুর্ঘটনায় এক মহিলার হাত কাটা গিয়েছে। আহতদের আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাকভোরে শহরে দুর্ঘটনা, হাত কাটা গেল মহিলার


আজ ভোর পাঁচটা নাগাদ নিমতলা থেকে শবদাহ করে ম্যাটাডোরে বাগুইআটি ফিরছিলেন জনা ৪০ শ্মশানযাত্রী। সেসময়ে হাতিবাগানের দিক থেকে দ্রুতগতিতে এসে ওই ম্যাটাডোরে ধাক্কা মারে আরেকটি ম্যাটাডোর। গুরুতর আহত হন শ্মশান ফেরত ম্যাটাডোরটিতে থাকা বেশ কয়েকজন মহিলা আহত হন। উল্টোদিকের ম্যাটাডোরের ঘষায় তপতী রায় নামে এক মহিলার হাত কাটা যায়।

কাকভোরে শহরে দুর্ঘটনা, হাত কাটা গেল মহিলার

তড়িঘড়ি চালক সহ অন্যান্য আহতদের আর জি কর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসা না করে বেশ কিছুক্ষণ আহতদের ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন আহতদের পরিবার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক ম্যাটাডোরের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘাতক ম্যাটাডোরের চালককে আটক করেছে। ম্যাটাডোরটিকে বটতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+