মুখ্যমন্ত্রী'র বাড়িতে ঢুকতে সাত-আটবার রেইকি করে হাফিজুল! বিস্ফোরক তথ্য পুলিশের কাছে
মুখ্যমন্ত্রী'র বাড়িতে ঢুকতে সাত-আটবার রেইকি করে হাফিজুল! বিস্ফোরক তথ্য পুলিশের কাছে
হাফিজুলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! গত কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ধৃত হাফিজুল। প্রায় একটা গোটা রাত কালীঘাটের বাড়িতে লুকিয়ে বসেছিল সে। কিন্তু কেন সে ঢুকেছিল তা এখনও স্পষ্ট নয়। তবে গত কয়েকদিন ধরে লাগাতার জেরা করেছেন তদন্তকারীরা। আর তাঁকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা আধিকারিকরা। আর তা ঘিরেই নয়া বিতর্ক তৈরি হয়েছে।

ছোটদের চকলেট, কোল্ডড্রিঙ্ক সে খাওয়াত!
আজ সোমবার আদালতে তোলা হয় ধৃত হাফিজুলকে। সেখানে সরকারি আইনজীবী কার্যত বিস্ফোরক তথ্য আদালতকে জানান। ধৃত হাফিজুল মোল্লা নাকি একবার নয়, সাত থেকে আটবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার জন্যে রেইকি করেছিল। শুধু তাই নয়, বিস্তারিত তথ্য জানতে এলাকার ছোটদের চকলেট, কোল্ডড্রিঙ্ক সে খাওয়ায় বলে দাবিও জেরায় নাকি ধৃত হাফিজুল জানায় বলেও এদিন দাবি করেন পুলিশের তদন্তকারীরা। ইতিমধ্যে একাধিক প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া গিয়েছে বলেও দাবি পুলিশের।

বাংলাদেশের যোগ পাওয়া গিয়েছে
এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি'র বিভিন্ন অংশের ছবিও সে তোলে বলে দাবি। তদন্তকারীরা জানতে পারেন, ধৃত হাফিজুলের সঙ্গে বাংলাদেশের যোগ পাওয়া গিয়েছে। দুর্গাপুজার বিসর্জনের সময় সাঁতরে সে বাংলাদেশে পাড়ি দিয়েছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। ফলে ধৃত হাফিজুলের জঙ্গি যোগের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা আধিকারিকরা। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে বড়সড় ষড়যন্ত্র করে একেবারে আঁটঘাট বেঁধেই ধৃত হাফিজুল মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল তা কার্যত স্পষ্ট হচ্ছে তদন্তে।

হাফিজুল মোল্লা একাধিক ছবি তুলেছিল
অন্যদিকে এদিন পুলিশ আরও জানিয়ে হাফিজুল মোল্লা একাধিক ছবি তুলেছিল। কালীঘাটের আশেপাশের জায়গা তো বটেই। এমনকি মুখ্যমন্ত্রীর বাসভবনের ছবিও সে তুলেছিল বলে আদালতকে জানান পুলিশ আধিকারিকরা। শুধু ছবি তোলা নয়, সেগুলি হোয়াটস অ্যাপের মাধ্যমে বেশ কিছু জায়গাতে পাঠানো হয় বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, দফায় দফায় ধৃত ১১টি সিম কার্ড ব্যবহার করেছিল। কিন্তু কেন এতগুলি সিম ব্যবহার করেছিল ধৃত। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত বিহার, ঝাড়খন্ড এবং বাংলাদেশে বহুবার ফোন করেছেন।

আরও তদন্তের প্রয়োজন
আরও কোথায় কোথায় সে ফোন করেছিল এবং কেন? সে বিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেই কারণে নতুন করে আদালতে নিজেদের হেফাজতে হাফিজুলকে নেওয়ার আবেদন জানান তদন্তকারীরা। জানা গিয়েছে, শুনানি শেষেজিজ্ঞাসাবাদের জন্য হাফিজুলকে ১৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, অপরাধমূক ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে ১২০বি ধারাতেও নতুন করে মামলা হয়েছে বলে জানা যাচ্ছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন তদন্তকারীরা।
তবে প্রশ্ন উঠছে জেড প্লাস নিরাপত্তা পাওয়া স্বত্বেও একজন মুখ্যমন্ত্রীর বাড়ি'র চারপাশে ঘুরে বেড়ালেন। ছবি তুললেন আর কারোর নজর পড়ল না? তাহলে নিরাপত্তায় এত বড় গাফিলতি? যদিও ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications