শহরে ফের গুলিকাণ্ড, গুলিবিদ্ধ ১, দুষ্কৃতী দলে মহিলাও

সোমবার রাতে তিলজলায় গুলি চালানোর ঘটনা ঘটল। বাড়িতে চড়াও হয়ে দু'রাউন্ড গুলি চালায় বাইকবাহিনী। এই দুষ্কৃতী দলে ছিল এক মহিলাও। গুলিবিদ্ধ হন এক যুবক।

কলকাতা, ১৮ অক্টোবর : ফের শহরে গুলি চলল। সোমবার রাতে তিলজলায় এই ঘটনা ঘটে। বাড়িতে চড়াও হয়ে দু'রাউন্ড গুলি চালায় বাইকবাহিনী। এই দুষ্কৃতী দলে ছিল এক মহিলাও। গুলিবিদ্ধ হন এক যুবক। আহত যুবকের নাম আকবর। এই ঘটনা আকবর ও হায়দারের লড়াই বলে মনে করছে পুলিশ-প্রশাসন।

অভিযোগ, লুল্লা হায়দারের দল বাইকে করে এসে আকবরকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, অন্য গুলিটি লাগে আকবরের গায়ে। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আকবরের পরিবারের সদস্যরা জানান, বাইকে করে আসে দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতী দলে এক মহিলাও ছিল। মোট আটটি বাইকে আসে তারা। আকবরের নাম ধরে চিৎকার করতে থাকে। প্রথমে আকবর বেরোয়নি ঘর থেকে।

শহরে ফের গুলিকাণ্ড, গুলিবিদ্ধ ১, দুষ্কৃতী দলে মহিলাও

মহিলারাই বেরিয়ে জিজ্ঞাসা করেন, কেন আকবরকে ডাকছেন তারা। কারণ জানালেই সে বেরোবে। এরপর মারমুখী হয় ওঠেন তারা। তখনই বেরিয়ে আসে আকবর। সঙ্গে সঙ্গে চলে গুলি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই ঘটনা দুই দুষ্কৃতী দলের লড়াই।

লুল্লা হায়দারের দলই এই কাজ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। আকবরের উপর পুরনো আক্রোশ মেটাতেই তারা হামলা চালিয়েছিল। শীঘ্রই এই গুলিকাণ্ডের কিনারা করা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+