পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা, তাদের ভাগ্য খোলার অপেক্ষায়

পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা, তাদের ভাগ্য খোলার অপেক্ষায়

রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে টানবাহানা চলছে। বিশেষ করে দপ্তরের দুর্নীতি নিয়ে সমস্যা সবথেকে বেশি। কারণ এখানে বহু ক্ষেত্রে বহু চাকরিপ্রার্থীরা রয়েছেন তাঁরা দাবি করছেন তাঁরা যোগ্য হলেও তাঁরা বঞ্চিত হয়েছেন। এমন দাবি উঠে অন্যান্য কয়েকটি দপ্তরের ক্ষেত্রেও। এবার রাজ্য সরকারের গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। তাঁরা দাবি করছেন যে গত পাঁচ বছর ধরে তাঁরা চাকরির অপেক্ষায় বসে আছেন কিন্তু মিলছে না চাকরি। তাই তাঁরা পথে নেমে প্রতিবাদ করছেন। আজ তাঁদের অবস্থানের ১৪তম দিন।

 পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা, তাদের ভাগ্য খোলার অপেক্ষায়

এই প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন যে, "আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাকে অবগত করছি যে; আমরা গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা ২০১৭ এর বিগত ১৮-০৮-২০১৮ তারিখে প্রকাশিত চূড়ান্ত মেধাতালিকায় স্থান পাওয়া ওয়েট লিস্টেড চাকরিপ্রার্থী। আমরা একাধিকবার দপ্তরে আমাদের ওয়েটিং লিস্টের মেধাক্রম, সংশ্লিষ্ট পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর. মোট ওয়েট লিস্টেড প্রার্থীর সংখ্যা, প্রার্থী নিয়োগের পর পড়ে থাকা শূন্যপদের তথ্য জানতে উক্ত দপ্তরে যোগাযোগ করি। কিন্তু কোন দপ্তর থেকে কোনরকম তথ্য বা সদুত্তর আমরা পাইনি।" "পরবর্তীকালে আমরা উক্ত তথ্য জানতে আবেদন করি এবং দপ্তর তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে অবগত করেন যে তাঁরা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সমস্ত তথ্য প্রকাশ করবেন। কিন্তু আজ প্রায় তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা এর থেকে কোনরকম তথ্যের প্রত্যুত্তর পাই নি।"

তাদের কথায় , " এই প্রসঙ্গে উল্লেখ্য, সফল প্রার্থীদের দুটি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে এবং তাতে যোগ্য ৪০ % প্রার্থী না পাওয়ায় ৫৭৮ শূন্যপদ অপূর্ণ থেকে যায়। রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী যোগ্য ৪০ প্রার্থী না পেলে সেই শুন্যপদে ঘ0খ-০ প্রার্থীদের নিয়োগ করে বিজ্ঞাপিত ৬০০০ শুন্যপদ পুরণ করার কথা ছিল। কিন্তু বহুবার কাতর অনুরোধ সত্বেও তা করা হয়নি। পরবর্তীকালে, নন জয়নিং শূন্যপদে কিছু সংখ্যক চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হলেও তা সম্পর্কে কোন তথ্যই আমরা পাইনি এবং সেই নিয়োগে যথেষ্ট স্বচ্ছতার অভাব থেকে যায়।"

চাকরি প্রার্থীরা বলছেন যে, "বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করে, শান্তিপূর্ণ পথসভা, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন সৃষ্টিশীল এবং পরিবেশ রক্ষাকারী কর্মসূচির মাধ্যমে আমরা মানবিক দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হই, বঞ্চিত হই এবং এর কোনরূপ সমাধান আমরা আজও পাইনি বরং ১২-০২-২০২০ তারিখে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ সমাবেশ এবং স্বচ্হতার সাথে নিয়োগের দাবি জানালে আমাদের ১৪৫ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে লালবাজার সেন্ট্রাললকআপে আটক করা হয়। আমরা কলকাতার বুকে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন করেছি বহুবার পুলিশের নির্যাতন সহ্য করে লকাপে থেকেছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+