রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে, ব্যবস্থা নিলেন সুব্রত বক্সি
কেন্দ্রের কাছে বকেয়ার দাবি করে রেড রোডের পাশে ধর্না মঞ্চ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সেই ধর্না মঞ্চেই এদিন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। সেখানে চলা স্লোগানের জেরে ধর্না মঞ্চে উঠতে বাধা পেলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
এখানেই শেষ নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চ থেকে গদ্দার স্লোগানও শুনতে হয় এদিন। হাওড়া জেলা সদর তৃণমূলের একাংশের গদ্দার হটাও, বাংলা বাঁচাও স্লোগান দেন। এই ঘটনায় মঞ্চে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি হাওড়া জেলা সদর তৃণমূলের নেতাদের ধর্না মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বলেন।

তৃণমূলের নেতা কর্মীরা সাধারণভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখলে কিংবা তাঁকে উদ্দেশ্য করে গদ্দার স্লোগান দিয়ে থাকেন। কিন্তু এদিন তৃণমূলের ধর্না মঞ্চ থেকে গদ্দার স্লোগান দেওয়া হল দলেরই নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
হাওয়ার দুই সাংগঠনিক জেলাকে রবিবারের জন্য ধর্না আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। রবিবার সকালে তৃণমূল কর্মসূচি হয় হাওড়া গ্রামীণের তৃণমূল সভারতি অরুণাভ সেনের নেতৃত্বে। আর দুপুরের দায়িত্ব ছিল হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের। দুপুরের পর থেকে সেখানে ভিড় সমান হাওড়া সদরের তৃণমূল নেতা-কর্মীরা। সেই সময় ধর্না মঞ্চে যান রাজীব বন্দ্যোপাধ্যায়।
ধর্না মঞ্চে হাওড়ার জেলা নেতা সৃষ্টিধর ঘোষের বক্তৃতা চলার সময় মঞ্চের নিচ থেকে স্লোগান ওঠে গদ্দার হঠাও, বাংলা বাঁচাওয়ের। প্রথমে চেষ্টা করা হলেও পরিস্থিতি আয়ত্তে আসেনি। একটা সময় রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে স্লোগান চলতে থাকে মঞ্চের নিচ থেকে। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা করার সময় একই স্লোগান চলতে থাকে।
রাজীব বন্দ্যোপাধ্যায় কেন সেনা, সেই প্রশ্নও শুতনে হয় স্বয়ং নেতাকে। এরপর হাওড়া জেলা সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ মঞ্চ থেকে অনুরোধ করেন, এমন স্লোগান যেন দেওয়া না হয়। এতেও কাজ হয়নি। বরং মঞ্চের নিচ থেকে দাবি ওঠে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের করে দেওয়া হোক। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, সেই সময় হস্তক্ষেপ করেন মঞ্চের একেবারে শেষের দিকে থাকা রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি বলেন, যাঁরা যেসব দাদার হাত ধরে এসেছেন, তাঁরা সেই দাদাদের হাত ধরেই বেরিয়ে যান। তাঁদের ছাড়া এতদিন যেভাবে ধর্না মঞ্চ চলেছে, সেইভাবেই তা হবে বলেও জানান সুব্রত বক্সি। তারপরেই সেখান থেকে নেতা কর্মীরা সরতে শুরু করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজীব বন্দ্যোপাধ্যায় ২০১১-র পরে ২০১৬ তেও হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ছিলেন। কিন্তু ২০২১-এর নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করে ডোমজুড় থেকেই পরাজিত হন। তারপর তিনি তৃণমূলে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ত্রিপুরার সংগঠনের দায়িত্ব পান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications