বনগাঁ মামলার বিচারপতির এজলাস বয়কট! সিদ্ধান্ত সরকারি আইনজীবীদের

কলকাতা হাইকোর্টে বনগাঁ মামলার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত সরকারি আইনজীবীদের।

কলকাতা হাইকোর্টে বনগাঁ মামলার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত সরকারি আইনজীবীদের। সোমবার আদালতে গঙ্গারামপুর নিয়ে মামলার শুনানির সময় সরকারি আইনজীবীরা এজলাস বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দেন। এদিনই বনগাঁ মামলার শুনানির কথাও ছিল।

বনগাঁ মামলার বিচারপতির এজলাস বয়কট! সিদ্ধান্ত সরকারি আইনজীবীদের

বয়কটকারী সরকারি আইনজীবীদের অভিযোগ বিচারপতি চট্টোপাধ্যায় মামলা চলাকালীন রাজনৈতিক মন্তব্য করেছেন। ফলে এই বিচারপতির কাছ থেকে তারা সুবিচার প্রত্যাশা করেন না বলেও জানিয়ে দেন। সরকারি আইনজীবীদের তরফে ভাস্কর বৈশ্য জানিয়েছেন, এব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিন আদালতে গঙ্গারামপুর পুরসভা নিয়ে মামলার শুনানি চলছিল। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় বিচারপতি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে। সেই সময় সরকারি আইনজীবী ভাস্কর বৈশ্য ওই মামলায় না থাকার কথা জানিয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান।

গত সপ্তাহে বিধাননগর পুরসভা নিয়ে মামলার শুনানির সময় বনগাঁ পুরসভার ফাইল তাঁর কাছে না আসার আগেই বনগাঁ পুরসভা নিয়ে মন্তব্য করেন বিচারপতি। পরবর্তী সময়ে বনগাঁ নিয়ে শুনানিতে পুরসভার চেয়ারম্যানকে ভর্ৎসনা করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, বিচারপতির এইসব মন্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন সরকারি আইনজীবীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+