ধর্মঘটে স্বাভাবিক হাসপাতাল! ভোরেই রোগীরা পৌঁছেছেন দূরদূরান্ত থেকে
ধর্মঘটে কলকাতার সরকারি হাসপাতালগুলিতে কোনও প্রভাবই পড়েনি। অন্যদিনের মতো ধর্মঘট শুরুর আগে থেকেই হাসপাতালগুলিতে রোগীদের লাইন পড়ে যায়।
ধর্মঘটে কলকাতার সরকারি হাসপাতালগুলিতে কোনও প্রভাবই পড়েনি। অন্যদিনের মতো ধর্মঘট শুরুর আগে থেকেই হাসপাতালগুলিতে রোগীদের লাইন পড়ে যায়। অন্যদিনের মতো অনেক দূর থেকে এসেছেন রোগী কিংবা তাঁদের আত্মীয়রা। চিকিৎসকদের হাসপাতালে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে।

এসএসকেএম থেকে এনআরএস সর্বত্রই স্বাভাবিক কাজ শুরু হয়েছে হাসপাতালগুলিতে। ভোররাতে রোগী কিংবা রোগীর পরিবার যখন বাড়ি থেকে বেরিয়েছেন, সেই সময় রেললাইনে পাথর ফেলে রাখার ঘটনার কথা জানিয়েছেন। যদিও শেষ পর্যন্ত তাঁরা পৌঁছতে পেরেছেন তাঁরা। টিকিট করার লাইনেও দাঁড়িয়েছেন।
চিকিৎসকদের হাসপাতালে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সেজন্য বিশেষ ব্যবস্থা করেছে স্বাস্থ্যভবন। যদিও সকাল দশটা পর্যন্ত কোনও
চিকিৎসক সেই ব্যবস্থা নেননি বলে জানা গিয়েছে।
বাইপাসের ধারের হাসপাতালগুলিতে কাজ স্বাভাবিক বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications